ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করায় মহাসড়ক অবরোধকারীরা থানা পুলিশের অনুরোধে মহাসড়ক ছেড়ে সড়কের পাশে অবস্থান নেয়।
নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে পূর্ব পাশে ইউনিয়ন পরিষদের আশপাশের এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস গ্যাস মেঘনা জোন।
মঙ্গলবার সকাল দশটার সময় উপজেলা পিরোজপুর ইউনিয়নে ম্যাজিস্ট্রেট ও থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান চালানো হয়।
এ সময় এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেয়। এতে যানচলাচল বন্ধ হয়ে যায়। ফলে সৃষ্টি হয় তীব্র যানজট। কাঁচপুর থেকে মেঘনা টুল প্লাজা দীর্ঘ যানজটের লাইন দেখা যায়। পরিস্থিতি অস্বাভাবিক হওয়াতে সোনারগাঁ থানা পুলিশের একটি টিম চলে আসে। উপস্থিত হয় কাঁচপুর হাইওয়ে পুলিশের একটি দল।
এলাকাবাসী মহাসড়কে অবস্থান নেওয়ার কারণ জানতে চাইলে তারা বলে, আমরা গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করায় সড়ক অবরোধ করেছি। এভাবে কোন নোটিশ না দিয়ে হঠাত করে সংযোগ বিচ্ছিন্ন করে দিলে আমরা কিভাবে কি করব। এ রমজান মাসে আমরা কি ভাবে চলব। বর্তমান সময়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীন হওয়াতে আমরা এমনিতেই বিপদগ্রস্ত । এ সংযোগ বিচ্ছিন্ন করা হলে সন্তানদের রান্না করে খাওয়ানোর মতো কোন ব্যবস্থা নেই। আমরা একেবারে অচল হয়ে যাব।
অবরোধকারীদের সকল কথা শুনে থানা পুলিশ তাদের কে সড়ক ছেড়ে দেয়ার অনুরোধ করে। তাঁরা পুলিশের কাছে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন না করার অনুরোধ করে। এ বিষয়ে থান পুলিশ ও হাইওয়ে পুলিশ তিতাস কর্তৃপক্ষের সাথে কথা বলার অনুরোধ করে। তাদের অনুরোধে সড়ক অবরোধ ছেড়ে পিরোজপুর ইউনিয়নে অবস্থান নেয়। ফলে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক অবস্থা ফিরে আসে।
এ সময় সোনারগাঁ উপজেলা মেঘনা জোনের প্রকৌশলী মনিরুজ্জামান, সহকারী তানভির হাসান, ম্যাজিস্ট্রেট, সোনারগাঁ থানা পুলিশের এসআই ইমরান, এস আই মোতালেব, এস আই পংকজ, এ এস আই ফারুক সহ সঙ্গীয় ফোর্স ।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net