রফিক রানা, স্টাফ রিপোর্টার :
পবিত্র মাহে রমজানের প্রথম দিন ও প্রথম জুমায় আড়াইহাজারের মসজিদ গুলোতে ছিল মুসল্লীদের উপচে পড়া ভীর। মসজিদ গুলোর ভিতরে মুসল্লীদের জায়গা সংকুলান না হওয়ায় মসজিদ ভবনের বাইরে এবং ছাদেও নামাজ আদায় করতে দেখা গেছে।
শুক্রবার ছিল সিয়াম সাধনার মাস রমজানের প্রথম দিন এবং প্রথম জুমা। এ দিনে উপজেলা প্রপারের সব কয়টি মসজিদে বাড়তি মুসল্লীর উপস্থিতি হবে তা আগে থাকতেই জানা ছিল। কারণ, বাজারের বিভিন্ন শপিং মল গুলোতে থাকা দোকান গুলোতে রোজা উপলক্ষে ক্রেতা- বিক্রেতা উভয়েরই উপস্থিতি বেশি। ফলে মসজিদ গুলোতে মুসল্লীদের উপস্থিতি বেশি হবে এটাই স্বাভাবিক। হয়েছেও তাই।
আড়াইহাজার বাজার মসজিদ, উপজেলা চত্তর মসজিদ, সরকারী সফর আলী কলেজ মসজিদ,ইমদাদুল উলুম আলিম মাদরাসা মসজিদ সহ সব কয়টি মসজিদেই ছিল রোজাদার মুসল্লীদের উপচে পড়া ভীর। কোন কোন মসজিদে মুসল্লীদের জায়গা সংকুলান না হওয়ায় বাইরে মাদুর পেতে মুসল্লীদের নামাজের ব্যবস্থা করা হয়। এতে স্বচ্ছাসেবক হিসেবে অনেক মুসল্লীকে অন্যান্য মুসল্লীদের নামাজের সুবিধার জন্য কাজ করতেও দেখা যায়।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net