রফিক রানা, স্টাফ রিপোর্টার :
নারায়ণগঞ্জের আড়াইহাজারে চলছে দুটি পৌরসভার আসন্ন নির্বাচনের জন্য গণসংযোগ। পৌরসভা দুটি হচ্ছে যথাক্রমে আড়াইহাজার পৌরসভা ও গোপালদী পৌরসভা।
এর মধ্যে আড়াইহাজার পৌরসভার বর্তমান মেয়র আলহাজ্ব সুন্দর আলীর দ্বিতীয় বারের মত নৌকার মাঝি হওয়ার জন্য গণসংযোগ চালাচ্ছেন পুরো দমে।
আলহাজ্ব সুন্দর আলী বিগত নির্বাচনে বাংলাদেশ আওয়ামীরীগের পদ থেকে মনোনয়ন নিয়ে আড়াইহাজার পৌরসভার মেয়র পদে অংশগ্রহণ করে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেন।
তিনি নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। বিগত পাঁচ বছরে তিনি মেয়রের দায়িত্ব পালন করতে গিয়ে রাস্তা ঘাট, ড্রেন, ব্রীজ, কালভার্ট, শিাপ্রতিষ্ঠান,মসজিদ, মন্দির, ঈদগাহ, কবরস্থান , শ্মশান ইত্যাদী সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধন করেছেন।
তিনি জানান, প্রধান মন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল
বাংলাদেশ নির্মাণে এমপি আলহাজ্ব নজর“ল ইসলাম বাবুর নেতৃত্বে এতদিন কাজ করে গেছি এবং বর্তমানেও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করে যাচ্ছি। দ্বিতীয় বারের মত আওয়ামীলীগ থেকে নৌকা প্রতীক পেলে এবং জনগনের ভোটে মেয়র নির্বাচিত হতে পারলে অসম্পন্ন কাজ গুলো সম্পন্ন করব।
তিনি ইতি মধ্যেইে পৌরসভার বেশ কিছু ওয়ার্ডে ভোটারেেদর সাথে গণ সংযোগ করেছেন এবং গণসংযোগ অব্যাহত আছে বলে জানান। আগামী তিন মাসের মধ্যে এ দুটি পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানা গেছে।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net