বন্দরে পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসী হামলায় সাইদ ইসলাম (১৯) নামে সরকারি কদম রসুল বিশ্ব বিদ্যালয়ের এক শিক্ষার্থী জখম হওয়ার খবর পাওয়া গেছে। ওই সময় হামলাকারিরা আহত শিক্ষার্থী কাছ থেকে নগদ ৫ হাজার টাকা ও একটি রেডমি নোট-১০ এস মডেলের স্মার্টফোন ছিনিয়ে নেয়। শিক্ষার্থী আত্মচিৎকার শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে জখম অবস্থায় ওই শিক্ষার্থীকে উদ্ধার করে সংশ্লিষ্ট হাসপাতালে প্রেরণ করেছে।
রোববার (১২ মার্চ) দুপুর ১টায় বন্দর থানার একরামপুরস্থ কলেজ গেইটের সামনে ওই সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে। এ ব্যাপারে আহত শিক্ষার্থী পিতা লাভলু প্রধান বাদী হয়ে ঘটনার ওই দিন দুপুরে হামলাকারি বখাটে যুবক রনি, মেরাজ, রাতুল দিপু, অপু ও তমালসহ অজ্ঞাত নামা ৫/৬ জনকে আসামী করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার ১নং নয়ানগর এলাকার লাভলু প্রধানের ছেলে সাইদ ইসলাম সরকারি কদম রসুল বিশ্ববিধ্যালয়ে লেখাপড়া করে আসছে। প্রতিদিনের ন্যায় রোববার দুপুর ১টায় শিক্ষার্থী সাইদ ইসলাম কলেজ থেকে বের হওয়ার সময় পূর্ব পরিকল্পিত ভাবে একই এলাকার রনী, মেরাজ, রাতুল, দিপু,অপু ও তমালসহ অজ্ঞাত নামা ৫/৬ জন সন্ত্রাসী লাঠী সোটা নিয়ে অতর্কিত হামলা চালায়।
ওই সময় হামলাকারিরা শিক্ষার্থী সাইদ ইসলামকে বেদম ভাবে পিটিয়ে নগদ টাকা ও স্মার্ট মোবাইল সেট ছিনিয়ে নেয়। এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ আবু বকর ছিদ্দিক জানান, কলেজ শিক্ষার্থী জখমের ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগটি তদন্ত করা হচ্ছে।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net