ফতুল্লার হাজীগঞ্জ এলাকার মুলিবাঁশ মোড়ে স্বেচ্ছাসেবী সামাজিক সেবামূলক সংগঠন হিউম্যান ওয়েলফেয়ার এন্ড অটিস্টিক কেয়ার ফাউন্ডেশন এর উদ্যোগে পবিত্র শবে বরাত উপলক্ষে সকল মুমিন মুসলমানের শান্তি কামনায় ও মৃত ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনা চেয়ে দোয়ার মোনাজাত করা হয়।
৭ মার্চ মঙ্গলবার বাদ এশা এ দোয়ার আয়োজন করা হয়। হিউম্যান ওয়েলফেয়ার এন্ড অটিস্টিক কেয়ার ফাউন্ডেশন এর সভাপতি বদিউল আলম ও সাধারণ সম্পাদক সেলিম এর সার্বিক তত্ত্বাবধানে এ দোয়ার আয়োজনে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক কামাল মিয়া, সাংবাদিক মোশতাাক আহমেদ শাওন, সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম আরজু, সাংবাদিক অপু রহমান, সাংবাদিক ওয়ারদে, আনসার কমান্ডার আবুল কালাম আজাদ, ব্যবসায়ী সাঈদ, শ্রমীক নেতা আবু হাসান টিপু ও ইকবাল হোসেন।
এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, শাহজাহান, নূর ইসলাম,বাবু, হীমু, জলিল, ইমরান, নাজিরসহ প্রমূখ।
সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাংবাদিক ভূইয়া কাজল, ইমরান মাষ্টার, মাসুম মাষ্টার, বিদ্যুৎ, বিপ্লবসহ অন্যান্য সদস্যবৃন্দ।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net