আমি মো: মহিম রহমান পবন, পিতা: মো: আতিকুর ৱহমান ভুট্টো, উত্তর কদমতলী, সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ। আমার আদমজী রেস্টুরেন্টের একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। আমি দীর্ঘদিন ধরে সততার সাথে ব্যবসা পরিচালনা করে আসছি। এই মর্মে জানাইতেছি যে, গত মঙ্গলবার (৭ মার্চ) নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক পত্রিকায় "রেস্টুরেন্ট মালিককে চড়-থাপ্পড়ে ভাইরাল কাউন্সিলর মতি" শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। উক্ত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়। উক্ত সংবাদটি সম্পূর্ন মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। আমি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং আমরা পূর্বপুরুষ এবং আমাদের সাথে (নাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহবায়ক আলহাজ্ব মতিউর রহমান মতি)র সাথে পারিবরিক সু-সম্পর্ক রয়েছে। এমন ঘটনার ভিডিও কোন সোস্যাল মিডিয়া নাই/ভাইরাল হয়েছে তার কোন সত্যতা নাই। আর আমি কোন সাংবাদিকদের/কোথাও কোন অভিযোগ করিনি/কোন সাংবাদিক ভাইদের সাথে কথাও হয়নি। এবং আমার সাথে এ বিষয় কেও কোন সাক্ষাৎ/আলোচনা করেনি। বিষয়টি আমাদের পারিবারিক বিষয়। কারন আমি কারো কাছে কোন অভিযোগ করিনি। কাউন্সিলর মতিউর রহমান মতির সাথে আমার নাম জড়িয়ে যে ঘটনার নিউজ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যে। আমাদের মান-সম্মান ভাবমূর্তি ক্ষুণ্য করার জন্যে একটি কুচক্রী মহল অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষন করছি ভবিষ্যতে এমন সংবাদ প্রকাশ করার পূর্বে যাচাই-বাছাই করে সত্য সংবাদ প্রচার করার আহ্বান জানাচ্ছি।
বিনীত
মো: মহিম রহমান পবন।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net