আগামী ৪ মার্চ বাংলাদেশ দলিল লেখক সমিতি কেন্দ্রীয় কমিটির সম্মেলন সফল করার জন্য নারায়ণগঞ্জ জেলা দলিল লেখক সমিতি, নারায়ণগঞ্জ সদর, ফতুল্লা, বন্দর, সোনারগাঁ, আড়াইহাজার, রূপগঞ্জ দলিল লেখক সমিতির সকল নেতৃবৃন্দ ও জেলার সকল দলিল লেখকগন'কে উপস্থিত থেকে সম্মেলন সফল করার জন্য উদ্বার্ত্ত আহ্বান জানিয়েছেন বাংলাদেশ দলিল লেখক সমিতি কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা দলিল লেখক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সানাউল্লাহ সানী।
আগামী ৪ঠা মার্চ ঢাকার রমনা এলাকায় ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হবে।
পাশাপাশি তিনি দলিল লেখক সমিতি'কে সাংগঠনিক ভাবে শক্তিশালী করা এবং দলিল লেখকদের জীবন-জিবিকার মান উন্নত করার জন্য আলহাজ্ব নূর আলম ভূইয়া-কে ৫ম বারের মতো সভাপতি ও জোবায়ের আহমেদ-কে সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত করার জন্য জেলার সকল দলিল লেখকগনের প্রতি আহ্বান জানান।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net