নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট খালিদ হায়দার খান কাজল এবং বিকেএমইএ’র নির্বাহী সভাপতি ও বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি মো. হাতেম এর সাথে সৌজন্য স্বাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের নবনির্বাচিত (২০২৩-২০২৫) কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) দুপুরে নারায়ণগঞ্জ চেম্বার ভবনে খালিদ হায়দার খান কাজল এবং বিসিক শিল্পনগরীতে মোঃ হাতেম এর সাথে পৃথকভাবে এ সৌজন্য স্বাক্ষাৎ করেন তারা।
বাংলাদেশ হোসিয়ারি এসোসিয়েশনের সভাপতি শেখ নাজমুল আলম সজল এর নেতৃত্বে এসময় আরো
উপস্থিত ছিলেন সহ সভাপতি (জেনারেল) মোঃ কবির হোসেন, সহ সভাপতি (এসোসিয়েট) সাঈদ আহমেদ স্বপন, জেনারেল গ্রুপের পরিচালক আলহাজ্ব মো. আতাউর রহমান, মো. মোজাম্মেল হক, বৈদ্যনাথ পোদ্দার, আমিরুল্লাহ রতন, মো, আবুল বাশার বাসেত ও এসোসিয়েট গ্রুপের পরিচালক আলহাজ্ব মোঃ মিজানুর রহমান।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net