দৈনিক নয়াদিগন্ত পত্রিকার আড়াইহাজার সংবাদদাতা রশিদ আহমেদ হাজারীর মাতা, রত্নগর্ভা মা আলহাজ্ব মরিয়াম আফিফা শনিবার রাত ৮টায় ঢাকার ইবনে সিনা হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্নাল্লিাহে..রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭৫)। তিনি দীর্ঘ দিন যাবত বিভিন্ন রোগে ভুগছিলেন। রোববার সকাল ১১টায় জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ৭ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমার ৭ ছেলে ও মেয়ে সকলেই আলেম। তার মৃত্যুতে সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু, আড়াইহাজার পৌর মেয়র আলহাজ্ব সুন্দর আলী, গোপালদী পৌর মেয়র হালিম সিকদার, আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। জানাজায় মুসল্লীদের ঢল নামে। প্রসঙ্গত, তিনি আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহর ফুফু।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net