সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম মোস্তফা বলেন, আপনারা মাদক ব্যবসায়ীদের বেঁধে আমাকে ফোন দিবেন। মাদকের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করেছি। এই ৫ নং ওয়ার্ডে কোন মাদক ব্যবসায়ী থাকতে পারবে না। এই ওয়ার্ডে হয় মাদক ব্যবসায়ী থাকবে না হয় পুলিশ থাকবে।
আগামী এক সপ্তাহের মধ্যে এই ওয়ার্ডে কোন মাদক ব্যবসায়ী থাকবে না। আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাত ধরে এই দেশ অনেক দূর এগিয়ে যাচ্ছে। আমাদের প্রধানমন্ত্রীর জন্য আপনারা সকলে দোয়া করবেন। আপনারা সকলে আমাদের সহযোগীতা করবেন।
আপনাদের ছেলে-মেয়ে কোথায় যায় কি করে কার সাথে মেলা মিশা করে সেটা দেখার দায়িত্ব আপনাদের। আপনাদের টাকায় আমাদের পুলিশের বেতন হয়। পুলিশ সবসময় আপনাদের যেকোন সমস্যায় সেবা দিতে প্রস্তত।
কিছু ঘটনা শুনেছি তা হলো পুলিশ পরিচয়ে নাকি অনেক সময় রাতে বিভিন্ন বাসা বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। কেউ যদি পুলিশ পরিচয়ে আপনার বাসায় যায় তাহলে সন্দেহ হলে আপনি আপনার বাসার দরজা না খুলে আপনারা থানায় ফোন করবেন। আশা করি দশ মিনিটের মধ্যে আপনার বাসায় পুলিশ চলে আসবে।
শনিবার (২৫ ফেব্রুয়ারী) সিদ্ধিরগঞ্জের নাসিক ৫ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির পরিচিতি সভা ও ওপেন হাউজডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সিদ্ধিরগঞ্জ রেবতি মোহন পাইলট স্কুল এন্ড কলেজের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নাসিক ৫ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও আদমজী আ লিক শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. কবির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ পৌরসভার সাবেক প্রশাসক আলহাজ্ব আব্দুল মতিন প্রধান, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশিং কমিটির সভাপতি আলহাজ্ব আনিসুর রহমান, নাসিক ৫ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আ: রব, মনোয়ারা বেগম, এম.এ. জামান, সহ-সভাপতি হাজী মোমিন আলী প্রধান, মো. আ: জলিল ভূইঁয়া, মোহন সরকার, সাধারণ সম্পাদক জাকির হোসেন বকুল, যুগ্ম সম্পাদক মো. জাকির হোসেন, কাউসার আহম্মেদ আলম চাঁন, শাহ্ আলম সাউদ, রজ্জব আলী, সহ সম্পাদক আহমেদ আলী ফারুক, মো. সিদ্দিক মাদবর, সাংগঠনিক সম্পাদক মো. হামিদুল ইসলাম জয়, প্রচার সম্পাদক মো. জব্বার সাউদ।
ওসি মো. গোলাম মোস্তফা আরও বলেন, সমাজে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে, ইভটিজিং করে, মাদক ব্যবসা করে ও ভূমিদস্যুতা করে এদের পিছনে একটা কারণ থাকে। প্রথমে কিছু শ্রেনীর বন্ধু বান্ধব যুবকদের টার্গেট করে নিজের অর্থ খরচ করে মাদকসেবন শেখায়।
কিছুদিন পর ওই যুবক পুরোপুরি মাদকে আসক্ত হয়ে পরলে মাদকের টাকা না পেয়ে ছিনতাই শুরু করে। তারপর ঐ ছেলেটি তার পরিবারের সদস্যদের কাছ থেকে মাদক সেবনের টাকা চাইতে শুরু করে। পরিবার সেই টাকা না দিলেই তার মা-বাবাকে হত্যা করা হয়।
একটি পরিবারে একজন মাদকসেবী সন্তান থাকলে সেই পরিবার ধ্বংস হয়ে যায়। সকলেই পুলিশকে দায়ী করেন। পুলিশকে দায়ী করার পূর্বে নিজ নিজ জায়গা থেকে আপনাদের সন্তানের দায়িত্ব নেন। তাহলেই দেখবেন সমাজ থেকে অপরাধ অনেকটাই কমে আসবে।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net