বন্দরে সাধক ইয়াছিন শাহ’র দরবার শরিফে মূর্শিদ স্মরনে ১৫ তম পবিত্র বার্ষিক ওরশ মোবারক শুরু হয়েছে। গত বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) বাদ মাগরিব বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের হাজীপুর এলাকায় ওই ওরশ মোবারক শুরু হয়।
ওরশ মোবারক উপলক্ষে গত শনিবার সন্ধ্যায় ইয়াসিন শাহ’র দরবার শরিফে বিশ্ব শান্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে ভক্তবৃন্দসহ আশেকান ও জাকেরানদের মধ্যে রান্না করা তোবারক বিতরণ করা হয়। মিলাদ ও দোয়া শেষে বাদ এশা সৃষ্টিতত্ত্ব, নবীতত্ত্ব, রাসুলতত্ত্ব, আত্বতত্ত্ব েমানুষতত্ত্ব মরমী ভাববাদী লালন সংগীত অনুষ্ঠিত হয়। লালন সংগীত পরিবেশন করেন বাংলার বিখ্যাত লালন সংগীত শিল্পীবৃন্দ লালন একাডেমী শিল্পীবৃন্দরা। লালন সংগীতের সঞ্চালনা করেন কবি মোঃ সিরাজুল ইসলাম লালন।
আগামী শনিবার আখেরী মোনাজাতের মাধ্যমে তিন দিন ব্যাপী ওরশ মোবারক সমাপ্তী করা হবে বলে ওরশ মোবারক আয়োজক কমিটি সূত্রে জানা গেছে। সাধক ইয়াছিন শাহ’র দরবার শরিফে মূর্শিদ স্মরনে ১৫ তম পবিত্র বার্ষিক ওরশ মোবারক সফল করার জন্য সকলের দোয়া ও সহযোগিতা চেয়েছেন সাধক ইয়াছিন শাহ।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net