সোনারগাঁওয়ে কাঁচপুরে গ্যাস লাইন লিকেজ থেকে আগুনের দগ্ধ ৪ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হচ্ছেন, মোঃ আব্দুল্লাহ আল মামুন (২৮) তিনি আর এফ এল এর সেলসম্যান, মো: জাকারিয়া (২৫), সেলসম্যান, সজিব হোসেন (২৪) আকিজ সিরামিকের সেলসম্যান, মোঃ রুবেল সরকার (৩৩) হাতিলগ্রুপের সেলসম্যান দগ্ধ হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন বার্ণ ইনিস্টিউটের আবাসিক সার্জন এসএম আইউব হোসেন। তিনি বলেন, দগ্ধ চারজন কে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। কেউই আশংকা মুক্ত নয়।
হাসপাতালে নিয়ে আসা সহকর্মী আর এফ এল এর সহকর্মী নয়ন জানান, সজীব ও রুবেলকে প্রথমে স্থানীয় এসটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ওই দুজনসহ অপর দুজনকে রাত দশটায় চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসার জন্য আনা হয়।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net