নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১০ বছরের এক শিশুকে মজা খাওয়ানোর লোভ দেখিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে হাতেম (৮০) নামক এক বৃদ্ধের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে ।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে উপজেলার পুুরিন্দা এলাকায় এই ঘটনা ঘটে। হাতেম পুরিন্দা এলাকার মৃত চান্দু শেখ এর ছেলে । পুলিশ হাতেমকে গ্রেফতার করেছে।
আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার বলেন, শুক্রবার দুপুরে ১২ টার দিকে ওই শিশুকে মজা খাওয়ানোর লোভ দেখিয়ে বৃদ্ধ হাতেম তার নিজ শয়ন কক্ষে নিয়ে যায়। বাড়িতে কোন লোকজন না থাকায় ওই শিশুটিকে ঘরের দরজা বন্ধ করে মেয়েটির মুখে ওড়না বেঁধে ধর্ষণের চেষ্টা করে।
পরে মেয়ের ডাক চিৎকারে পার্শ্ববর্তী লোকজন এগিয়ে আসে এবং মেয়েটিকে উদ্ধার করে। পরে এলাকাবাসী হাতেমকে আটক করে পুলিশে সোর্পদ করেন। পরে শুক্রবার রাতে থানায় মামলা হলে শনিবার তাকে কোর্টে প্রেরণ করা হয়।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net