নেতৃত্ব শূন্য থাকা নারায়ণগঞ্জ জেলার আওতাধীন সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের একটি কমিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। যেটি জেলা ছাত্রলীগের সভাপতি আবু তাহের হাসান ও সাধারণ সম্পাদক মোঃ রাশেদ মাহমুদের স্বাক্ষরে নারায়ণগঞ্জ জেলা শাখার প্যাডে প্রকাশ করা হয়। পরে জেলা থেকে জানানো হয় ওই বিজ্ঞপ্তিটি ভুয়া। তবে এর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় প্রকাশিত ভুয়া বিজ্ঞপ্তিটি। অনেকে অভিনন্দন জানায় নব্য ভূয়া কমিটিকে।
বৃহস্পতিবা (১৬ ফেব্রুয়ারি ) রাত ৮টার দিকে ফেসবুকে সোনারগাঁ উপজেলা শাখার আমিরুল ইসলাম হৃদয় কে সভাপতি ও মোঃ তৌহিদকে সাধারণ সম্পাদক এবং সহ-সভাপতি পদে মাহমুদুল হাসান সিফাত ও নাকিব হোসেন ইমন, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সজিব প্রধান , সাংগঠনিক সম্পাদক ইমরান মিয়া কে করে ভুয়া বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। তবে সোহাগ রনির জেলা ছাত্রলীগের প্যাড এবং সভাপতি-সম্পাদকের স্বাক্ষর নকল করে এমন ভুয়া বিজ্ঞপ্তি ছড়ানোর তীব্র নিন্দা জানিয়েছে কেন্দ্রীয় কমিটির নেতারা।
এদিকে এ নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন উপজেলা ছাত্রলীগের তৃণমূলের নেতা-কর্মীরা। বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকা ছাত্রলীগের সভাপতি-সম্পাদকসহ ছয়জনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তদন্তের মাধ্যমে জড়িতদের খোঁজে বের করে শাস্তির দাবি জানান নেতাকর্মীরা। উপজেলা ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মীর পোষ্টে দেখা যায়, যারা ছাত্রলীগ নিয়ে গুজব সৃষ্টি করছে তারা কেউ ছাত্রলীগের কর্মী হতে পারে না। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এখনই সময়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া কমিটি প্রসঙ্গে জেলা ছাত্রলীগের সভাপতি আবু তাহের হাসান বলেন, “জেলা ছাত্রলীগ সোনারগাঁ উপজেলার কোনো কমিটি ঘোষণা করা হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে যে প্রেস রিলিজটি ছড়িয়ে পড়েছে তা অসৎ উদ্দেশ্যে কেউ প্রচার করেছে। যারা এ কাজের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব।”
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net