সারাদেশের নেয় সোনারগাঁয়ে বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১১ ফেব্রুয়ারি দুপুর ১২ টায় মোগরাপাড়া চৌরাস্তা আওয়ামীলীগের পার্টি অফিসে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, এ্যা.শামসূল ইসলাম ভূঁইয়া সভাপতি সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ ও চেয়ারম্যান সোনারগাঁ উপজেলা, আলহাজ্ব রফিকুল ইসলাম নান্নু, সভাপতি সোনারগাঁ উপজেলা আওয়ামী যুবলীগ, মোঃ আলী হায়দার, সাধারণ সম্পাদক, সোনারগাঁ উপজেলা আওয়ামী যুবলীগ, আওয়ামীলীগ নেতা মোস্তফা কামাল নিলু , নাজমুর রহমান সজিব, সাধারণ সম্পাদক, মোগরাপাড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগ, শফিকুল ইসলাম সাগর, সভাপতি মোগরাপাড়া ইউনিয়ন ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ নেতা হৃদয় প্রধান সহ আরো অনেক নেতা কর্মী।
এ সমাবেশে বক্তারা বলেন, সারা দেশে বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কমিটির ঘোষণা অনুযায়ী সোনারগাঁওয়ে আওয়ামীলীগ এর উদ্যোগে এ নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। যে কোন মূল্যে বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিহত করা হবে। আমরা এ সোনারগাঁয়ে তাঁদের কে কোন নৈরাজ্য করতে দিব না। তাদের সকল ষড়যন্ত্রের উচিত জবাব দেওয়া হবে। কোন অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া হবেনা। এ ছাড়াও সকল নেতাকর্মীদের বিএনপির জামাত অপশক্তির বিরুদ্ধে, সকল ষড়যন্ত্র ,আগুন সন্ত্রাস, নাশকতা ও অরাজকতা ও নৈরাজ্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net