সোনারগাঁ মোগড়াপারার বিশিষ্ট ব্যবসায়ী সাংবাদিক আঃ করিমের ইলেকট্রনিকস দোকানে সন্ত্রাসী হামলা ও লুটপাট করে ১,২০,০০০ টাকার মালামাল সহ নগদ আড়াই লাখ টাকা নিয়ে যায়।
অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব পরিকল্পিতভাবে বৃহস্পতিবার (২৬ জানুয়ারী) সকাল ১০.৩০ টায় সোনারগাঁও মোগড়াপারার পরিচিত সন্ত্রাসী গং সগির, জামান, জুবায়ের, আব্দুল আজিজ ও হুকুমের আসামি আমির কর্তৃক মোগড়াপারার সাহবুদ্দিন শপিং সেন্টারের আব্দুল করিমের ইলেকট্রনিকস ও হার্ডওয়্যারের দোকান "বর্ষা ইলেকট্রিক এন্ড হার্ডওয়্যার" এ অতর্কিত হামলা চালায়।
এ সময় আঃ করিমকে দোকানে না পেয়ে তার দোকান কর্মচারীকে এলোপাতারী মারধর করে মাথায় ও সারা শরীরে নীলা ফুলা যখম করে হাতের কবজিতে মারাত্মক আঘাত করে। দোকানের ক্যাশ থেকে তারা ২,৫০,০০০ নগদ টাকা লুট করে নিয়ে যায় এবং ভাংচুর চালিয়ে প্রায় এক লক্ষ বিশ হাজার টাকার দোকান মালামাল ধ্বংস ও লুট করে। টাকা ও জিনিসপত্র লুট ও ভাংচুরের পর সন্ত্রাসীরা দোকান কর্মচারী ও আঃ করিমকে প্রাণনাশের হুমকি প্রদান করে ।
এ ঘটনা আশেপাশের মানুষ শুনে জড়ো হলে সন্ত্রাসী গ্রুপ পালিয়ে যায়। আহত শাহিন কে দ্রুত চিকিৎসার জন্য সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।এ ঘটনায় দোকানের মালিক আঃ করিম সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে সোনারগাঁ থানার অপারেশন ওসি মাহফুজুর রহমান জানান, আমরা একটি লিখিত অভিযোগ পাওয়ার পর গঠনস্থল পরিদর্শনে যাই, তবে আসামি কাউকে গঠনস্থলে পাওয়া যায়নি। আমাদের আসামিদের ধরার চেষ্টা অব্যাহত থাকবে।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net