সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ঃ সিদ্ধিরগঞ্জ নাসিক ৭ নং ওয়ার্ডে মহান বিজয় দিবস ২০২২ উপলক্ষে কদমতলী মধ্যে পাড়া বন্ধু মহলের উদ্যোগে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার রাতে বন্ধু মহল এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন।এ সময় উপস্থিত ছিলেন জনাব শামসুল হক,জয়নাল হক,অফিসার শামিম আহমেদ, আলম ও সাবেক কাউন্সিলর প্রার্থী মেহেদী হাসান হারুন সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপস্থিত মেহমান ও সাবেক কাউন্সিলর প্রার্থী মেহেদী হাসান হারুন খেলাধুলার পুরস্কার খেলোয়াড়দের হাতে তুলে দেন এবং সবাইকে খেলাধুলার মনোযোগ দিয়ে খেলতে বলেন, খেলা ধুলা বিভিন্ন নেশা থেকে বিরতি রাখে। তোমরা যারা পুরস্কার পেয়েছ, তোমরা আরো ভালো করে খেলাধুলা করবে,যারা পুরুস্কার পায় নাই তারা আগামী বার ভালো করে খেলাধুলা করলে তোমারাও পুরস্কার পাবে।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net