মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ ফতুল্লা থানা শাখার আয়োজনে ২৫ ডিসেম্বর বিকেলে ফতুল্লা থানা শাখার সভাপতি পিয়াস আহমেদ সোহেলের সভাপতিত্বে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার অন্তর্গত পাগলা বাজারে বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় শেখ হাসিনা সরকার বারবার দরকার স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাওসার আহমেদ পলাশ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ ফতুল্লা আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ৭ নং ওয়ার্ডের মেম্বার জাহাঙ্গীর আলম, বাংলাদেশ আওয়ামীলীগ কুতুবপুর ইউনিয়ন বৃহত্তর ৩ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রাহাত, বাংলাদেশ অন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন পাগলা শাখার সম্পাদক জজ মিয়া, জাতীয় শ্রমিক লীগ নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবির, জাতীয় শ্রমিক লীগ ফতুল্লা আঞ্চলিক শাখার সহ-সভাপতি আবুল হোসেন, নারায়ণগঞ্জ জেলার ইউনাইটেড ফেডারেল অব গার্মেন্টস ওয়ার্কার্সের সভাপতি শাহাদাত হোসেন সেন্টু, ফতুল্লা থানা মজদুর শ্রমিক ইউনিয়নের সভাপতি কাজী সালাউদ্দিন,বাংলাদেশ অন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন পাগলা শাখার সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ, গোলাম কিবরিয়া সাত্তার,অহিদুর রহমান, কবির হোসেন রাজু, জাকির হোসেন, আজিজুল হক, জামাল আহমেদ, জহিরুল ইসলাম রিপন,লিটন সিকদার, রিপন আকন্দ, মিজানুর রহমান রনি, হানজালা,বাবর সরকার, জাফর দেওয়ান, ফারুক সহ সহ আওয়ামী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net