সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে প্রকাশ্যে লেগুনা থেকে চাঁদা আদায় করছে নাজু বাহিনী। ভূয়া লেগুনা মালিক সমিতি গঠন করে গত দুইদিন ধরে চলছে চাঁদাবাজি।
চাঁদা না দিলে চালকদের মারধর করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে লেগুনা মালিক ও চালকদের মাঝে বিরাজ করছে ক্ষোভ। চাঁদাবাজি রোধে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করছেন লেগুনা মালিকরা।
জানা গেছে, সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় থেকে ঢাকার যাত্রাবাড়ী পর্যন্ত দেড় শতাধিক লেগুনা চলাচল করছে। শিমরাইল এক্সপ্রেস লিমিটেড (এস,ই,এল) নামক কোম্পানির ব্যানারে দীর্ঘদিন ধরে চলছে লেগুনাগুলো।এত দিন এসব লেগুনা থেকে কেহ চাঁদা নিতনা। গত দুইদিন ধরে প্রতি গাড়ি থেকে দুইশত টাকা গড়ে চাঁদা আদায় করা হচ্ছে একটি ভূয়া লেগুনা মালিক সমিতির নামে।
অভিযোগ উঠেছে, বিএনপি ছেড়ে আওয়ামীলীগে যোগ দেওয়া মিজমিজি কান্দাপাড়া এলাকার এক সময়ের শীর্ষ সন্ত্রাসী নাজিম উদ্দিন নাজু সভাপতি ও যাত্রাবাড়ীর দেলু সাধারণ সম্পাদক হয়ে ২১ সদস্যের একটি কমিটি গঠন করে।
কোন লেগুনা গাড়ি নেই এমন অনেক লোক স্থান পেয়েছে এই কমিটিতে। তাছাড়া কমিটির অনেক কর্মকর্তা জানেননা কমিটি গঠন বিষয়ে। অথচ তাদের রাখা হয়েছে কমিটির গুরুত্বপূর্ণ পদে।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net