বন্দর প্রেসক্লাবের সভাপতি এডঃ শাহ আলী খান পিন্টুর বাসবভনে চুরি ঘটনায় ২ যুবককে গ্রেপ্তার করেছে বন্দর ফাঁড়ী পুলিশ। শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুরে বন্দর বাজার এলাকা থেকে এদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার ১৯নং ওয়ার্ডের মদনগঞ্জ ইসলামপুর এলাকার জসিম মোল্লা মিয়ার ছেলে আকাশ (২৩) ও একই থানার একই ওয়ার্ডের মদনগঞ্জ সৈয়ালবাড়ি ঘাট এলাকার আব্দুল আলী মিয়ার ছেলে ইমরান (২৯)।
মামলার তথ্য সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১৬ ডিসেম্বর) গভীর রাতে বন্দর থানার ২৩নং ওয়ার্ডের কবরস্থান রোড এলাকায় বন্দর প্রেসক্লাবের সভাপতি এডঃ শাহআলী খান পিন্টুর ৪তলা ভবনের ৩য় তলা একটি ফ্লাটে দুঃসাহসিক চুরি সংগঠিত হয়। এ ঘটনায় বন্দর প্রেসক্লাবের সভাপতি স্ত্রী বাদী হয়ে অজ্ঞাত নামা আসামী করে বন্দর থানায় একটি চুরি মামলা দায়ের করে।
এ ঘটনায় মামলার তদন্তকারি কর্মকতার্ বন্দর ফাঁড়ী উপ-পরিদর্শক নাহিদ মাসুমসহ সঙ্গীয় ফোর্স বন্দর বাজার এলাকায় অভিযান চালিয়ে আকাশ ও ইমরান নামে দুই যুবকে গ্রেপ্তার করে।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net