আড়াইহাজার উপজেলা বিএনপি'র সদস্য ও সাতগ্ৰাম ইউনিয়ন পরিষদের তিন বারের সাবেক সফল মেম্বার আনোয়ার হোসেন মেম্বার ( ৫২) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মরহুমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ- সম্পাদক নজরুল ইসলাম আজাদ।
এক শোক বার্তায় নজরুল ইসলাম আজাদ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদৌস দান করুক...আমিন।
শুক্রবার ( ২৩ ডিসেম্বর ) বাদ জুম্মা মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পুরিন্দা সামাজিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয় ।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে আনোয়ার হোসেন মেম্বার সাতগ্ৰাম ইউনিয়নের পুরিন্দায় নিজ বাসভবনে স্ট্রোক করে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ছেলে এবং দুই মেয়েসহ বহুগুনাগ্রাহী রেখে গেছেন।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net