বন্দরে বৃদ্ধ আবুল কালাম (৬৫) ও তার ২ ছেলে সজিব ও রাজিবকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। এসময় তাদের বাড়িঘর ভাংচুর করা হয়। জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে দড়িপাড়া মালিবাগ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সজিব বন্দর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ থেকে জানা যায়, দড়িপাড়া এলাকার ইকবাল হোসেন, আঃ কাদির, মো. শান্তদের সঙ্গে পূর্ব থেকে জমি নিয়ে বিরোধ চলে আসছে। শুক্রবার সকালে ঐ বিরোধের জের ধরে প্রতিপক্ষরা বৃদ্ধ আবুল কালামের জমি দখল নিতে যায়। সজিব ও তার ভাই রাজিব তাদেরকে বঁাধা দেয়। এসময় তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে পিতা-পুত্রকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে এবং তাদের বাড়িঘর ভাংচুর করে।
তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসতে দেখে প্রতিপক্ষরা পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করান।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net