আড়াইহাজার উপজেলা বিএনপি'র সদস্য ও সাতগ্ৰাম ইউনিয়ন পরিষদের তিন বারের সাবেক সফল মেম্বার আনোয়ার হোসেন মেম্বার (৫২) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আনোয়ার মেম্বারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আড়াইহাজার উপজেলা বিএনপি।
এক শোক বার্তায় আড়াইহাজার উপজেলা বিএনপি'র সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া ও সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শুক্রবার ( ২৩ ডিসেম্বর ) বাদ জুম্মা মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পুরিন্দা সামাজিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয় ।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে আনোয়ার হোসেন মেম্বার সাতগ্ৰাম ইউনিয়নের পুরিন্দায় নিজ বাসভবনে স্ট্রোক করে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ছেলে এবং দুই মেয়েসহ বহুগুনাগ্রাহী রেখে গেছেন।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net