নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রবাস ফেরৎ যুবক ঢাকা হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রাইভেট কারে যোগে বাড়ী যাওয়ার সময় গাড়ীর পথ রোধ করে সর্বস্ব লুটে নিয়েছে সশস্ত্র ডাকাত দল।
বৃহষ্পতিবার (২২ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার খাগকান্দা ইউনিয়নের কদমতলি মাদ্রাসা মোড় এলাকায় এ ঘটনাটি ঘটে। আক্রান্ত প্রবাস ফেরৎ যুবকের নাম মাসুম, তিনি কালাপাহাড়িয়া ইউনিয়নের রাধানাগর গ্রামের ইমান আলীর ছেলে। সে দীর্ঘদিন মালয়েশিয়া বসবাস করে বাড়ি ফিরছিলেন।
আক্রান্ত মাসুমের মামা খাগকান্দা ইউনিয়নের তাতুয়াকান্দা গ্রামের মাহাবুবব জানান, আমার ভাগিনা মাসুম এয়ারপোর্ট থেকে গাড়ী নিয়ে বাড়ীতে যাচ্ছিলেন। পথে এসে তিনি আমার বাড়ীতে রাত্রি যাপন করার সিদ্ধান্ত নেন।
ওই সময় তিনি গাড়ীতে করে আমার বাড়ীতে আসার পথে কদমতলি মনির হোসেন মাদ্রাসা মোড়ে আসা মাত্র কয়েকজন সশস্ত্র ডাকাত তার গাড়ীর পথরোধ করে অস্ত্রের মুখে জিম্মি করে তার সঙ্গে থাকা সাড়ে ৩ হাজার মালয় রিংগিত, একটি আই ফোনসহ সর্বস্ব লুটে নেয়।
দীর্ঘদিন যাবৎ এই স্থানে ডাকাতি করে আসছে একটি সংঘবদ্ধ ডাকাত দল। পুলিশ এ চক্রের একাধিক সদস্যকে গ্রেফতার করতে পারলেও অনেকেই ধরা ছোয়ার বাহিরে। এ ব্যাপারে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দিবেন বলে জানান মাহবুব।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net