বন্দরে পারিবারিক কলহের জের ধরে তুহিন (৩২) নামে ২ সন্তানের জনক নিজ শরীরে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করার খবর পাওয়া গেছে। গত সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে ওই যুবক।
এর আগে গত ১৫ ডিসেম্বর বন্দর থানার কদম রসুল ভঁূইয়া বাড়িতে এ ঘটনাট ঘটে । স্থানীয় সূত্রে জানা গেছে, বন্দরের কদম রসুল এলাকার রশিদ ভূইয়ার জামাতা তুহিন শ্বশুড় বাড়িতে বসবাস করতেন। ৫দিন পূর্বে শ্বশুড় বাড়িতে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে তুহিন নিজ শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে জ্বলসে যায়। শাহবাগ থানা পুলিশ লাশ ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তন্তর করে।
কিন্তু এ বিষয়ে কেহ বন্দর থানায় কোন অভিযোগ বা মামলা করেনি। গতকাল মঙ্গলবার নিহতের লাশ নবীগঞ্জ বাগ এ জান্নাত কবরস্থানে দাফন করা হয়।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net