মোড়ক নকল করে অনুমোদনহীন ভোজ্য তেল ,আটা,চিনি, মশারির ডাল সহ বিভিন্ন প্রকার পণ্য বাজারজাত করে যাচ্ছে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কোম্পানীগঞ্জ মহল্লায়।
গোপন সূত্রে জানা যায়, মানিক মিয়া নামে এক অসাধু ব্যবসায়ী বিভিন্ন জায়গা থেকে তেল,আটা চিনি সহ নানারকম পণ্য একত্র করে দেশের বিভিন্ন নামিদামি কোম্পানির মোড়ক ব্যবহার করে বাজারজাত করে আসছে দীর্ঘদিন যাবত।
জানা যায় , এই প্রতিষ্ঠানের বিএসটিআইয়ের অনুমোদন নেই, উপযুক্ত ল্যাব নেই, এমনকি কেমিস্টও নেই। বিভিন্ন জায়গা থেকে বোতল সংগ্রহ করে অপরিচ্ছন্ন কক্ষে শিশু শ্রমিক দিয়ে ভেজাল তেল, আটা সহ নানা প্রকৃতির পণ্য দেশের নামিদামি কোম্পানির নকল মোড়ক ব্যবহার করে বাজারজাত করে।
এ বিষয়ে এলাকাবাসী বলেন, বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া নকল লোগো ব্যবহার করে কারখানাটি আড়ং‘গৃহিনী’ ও ‘নবান্ন’ নামের মোড়কে তেল বোতলজাত করে বাজারে বিক্রি করে আসছিল। নবান্ন নামের ওই মোড়ক হুবহু রূপচাঁদা সয়াবিন তেলের নকল।
এমনকি এস আলম এডিবল অয়েল ও পতেঙ্গার ভিওটিটি অয়েল কোম্পানির মোড়ক লাগিয়েও নিজেদের তেল আটা সহ নানা ধরনের পণ্য বাজারজাত করে।
এ বিষয়ে সোনারগাঁ সহকারী কমিশনার (ভূমি) ইব্রাহিম এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি নিউজ করার কথা বলেন অথবা স্ব শরীরে এসে অভিযোগ দেওয়ার কথা বলেন। সংবাদ প্রচারের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হবে।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net