রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশী হামলা- গ্ৰেফতার ও পুলিশের গুলিতে বিএনপি নেতাকে নিহত করার প্রতিবাদে এবং বিএনপির সিনিয়র কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ অসংখ্য নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে বিএনপি'র নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের নির্দেশনায় আড়াইহাজারে বিক্ষোভ মিছিল করেছে।
গতকাল বুধবার (৭ ডিসেম্বর) রাতে ঢাকা- সিলেট মহাসড়কে এই বিক্ষোভ মিছিল করেছে আড়াইহাজার উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, অবৈধ শাসকের পতন সু-নিশ্চিত, তাই তারা দিশোহারা হয়ে পড়েছে। বিনা উস্কানিতে তারা নয়াপল্টনে বিএনপি'র পার্টি অফিসে ঢুকে নেতাকর্মীদের অর্তকিত হামলা ও গুলি বর্ষণ করে আমাদের ভাই মকবুলকে হত্যা করেছে। শত শত নেতাকর্মীদেরকে আহত করে এবং বিএনপির সিনিয়র নেতাসহ তিন শতাধিক নেতাকর্মীদের গ্রেফতার করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে কেন্দ্রীয় সিনিয়র নেতাসহ সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি করছি।
তারা আরও বলেন, এই সব গুলি হামলা মামলা আর হত্যা করে অবৈধ শাসন আর লুটপাটের রাজত্বকে প্রলম্বিত করা যাবে না। সকল হামলা মামলা গ্রেপ্তার মোকাবেলা করেই নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে আড়াইহাজার বিএনপি'র নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে আগামী ১০ডিসেম্বর ঢাকা গণসমাবেশ হাজির হবো ইনশাল্লাহ।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net