নারায়ণগঞ্জের আড়াইহাজারে মারপিট ও টাকা ছিনতাইয়ের বিষয়ে থানায় অভিযোগ করায় বাদীকে প্রাণ নাশের হুমকী দিচ্ছে অভিযুক্ত আসামীরা। এ নিয়ে অভিযোগের বাদী মোঃ মাসুম (৪২) রিাপত্তাহীনতায় ভুগছেন বলে মঙ্গলবার সকালে
জানিয়েছেন।
অভিযোগের সূত্রে জানা যায় যে, ভুক্তভোগি মাসুমের বাড়ী চাপাইনবাবগঞ্জ সদর থানার চক আলমপুর গ্রামে। তিনি দীর্ঘ দিন ধরে আড়াইহাজার উপজেলার কামরানীরচর দেওয়ানপাড়ার আকবর আলীর বাড়ীতে ভাড়া থেকে ভ্যান যোগে বিভিন্ন জিনিস ফেরী করে বিক্রি করেন। রোববার ( ৪ ডিসেম্বর) বিকেল ৩.১৫ মিনিটে তিনি স্থানীয় পাঁচগাও এলাকায় ফিরোজের চায়ের দোকানে বসা ছিলেন।
এ সময়পাঁচগাও গ্রামের নাসিরের ছেলে হাসিবুর ও তার ভাই ইমা অপর দুজন বখাটে সঙ্গীকে সাথে নিয়ে এসে মাসুমকে পিটিয়ে আহত করে তার সাথে থাকা নগদ ৮ হাজার ৭শ টাকা ছিনিয়ে নেয়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে চিকিৎসা করান। ঐ দিনই মাসুম নিজে বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু অভিযোগ দায়েরের পর থেকে ওই বখাটেরা মাসুমকে প্রতিনিয়ত প্রাণ নাশের হুমকী দিয়ে বেড়াচ্ছেন এবং ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন বলে তিনি অভিযোগ জানান।
এ ব্যাপারে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এ এস আই আলমগীর নাজিরি জানান,বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net