নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডিবি পরিচয়ে হাতকড়া পরিয়ে ইসলমী ব্যাংক বাংলাদেশের লিমিটেড এর উচিৎপুরা আউলেট শাখার ইনচার্জ মীর সাব্বির (৩০) কে আহত করে নগদ ২০ লাখ টাকা ছিনিয়ে নেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহষ্পতিবার দুপুরে উপজেলার দক্ষিণপাড়া জোড়া ব্রীজ এলাকায়।
আহত ইনচার্জ মীর সাব্বিরের বরাত দিয়ে তার ভগ্নিপতি মীর জুয়েল জানান, ওই সময় মীর সাব্বির ইসলামী ব্যাংক আড়াইহাজার শাখা থেকে নগদ ২০ লাখ টাকা নিয়ে মোটর সাইকেল যোগে উচিৎপুরা বাজারে তার কর্মস্থলে যাচ্ছিলেন।
এ সময় দক্ষিণপাড়া জোড়া ব্রীজ সংলগ্ন এলাকায় একটি প্রাইভেট কার যোগে ৫ জন লোক তার পথ রোধ করে এবং তাদেরকে ডিবির লোক বলে পরিচয় দিয়ে মীর সাব্বিরকে হাতকড়া পরিয়ে গাড়ীতে তুলে নেয়।
এর পর তার মাথাসহ দেহের বিভিন্ন স্থানে লোহার রড দিয়ে উপর্যুপরি পিটিয়ে রক্তাক্ত জখম করে তার নিকট থাকা ২০ লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে তাকে নিয়ে তারা ঢাকা- সিলেট মহাসড়কের সাতগ্রাম এলাকায় গাড়ী থেকে ফেলে দিয়ে চলে যায়।
স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় ভুলতা গাউছিয়ার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করান। পরে তাকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে তিনি ওই হাসপাতালে ভর্তি ও চিকিৎসাধীন রয়েছেন।
আড়াইহাজার থানা পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে ওসি আজিজুল হক হাওলাদার জানিয়েছেন।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net