নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ কার্যালয়ে সাটানো বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার ফেস্টেুন ছিড়ে ফেলেছে মুখোশধারী দুষ্কৃতকারীরা। এ সময় তারা আসবাবপত্র ভাংচুর করে ককটেল বিস্ফোরন ঘটিয়ে আতংক সৃষ্টি করে পালিয়ে যায়।
শুক্রবার (১৮ নভেম্বর) রাতে বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের কবিলেরমোড় এলাকায় এ ঘটনাটি ঘটে। আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবী বিএনপি ও জামায়ত শিবির চক্র ঈর্ষান্বিত হয়ে এ কর্মকান্ড ঘটিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ছাত্রলীগ নেতা সোহেল বাদি হয়ে ২৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২৫/৩০ জনকে আসামি করে বন্দর থানায় একটি মামলা দায়েন করেন।
পৃুলিশ এ ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো- নূর মো. পনেছ, সজিব, আজহারুল ইসলাম বুলবুল ও রাজিব।
এ বিষয়ে ২৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আঙ্গর জানান, শুক্রবার রাতে বন্দর থানার কবিলেরমোড় এলাকায় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের কার্যলয়ে রিক্সাযোগে এসে মুখোশধারী দুষ্কৃতকারীরা কার্যালয়ে প্রবেশ করে। পরে তারা কার্যালয়ে থাকা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার ফেস্টেুন ছিড়ে ফেলে এবং আসবাবপত্র ভাংচুর করে।
খবর পেয়ে আওয়ামীলীগের নেতাকর্মীরা কার্যালয়ে জড়ো হতে শুরু করলে ওই মুখোশধারী দুস্কৃতিকারিরা ককটেল বিস্ফোরন ঘটিয়ে এলাকায় আতংক বিরাজ করে কৌশলে পালিয়ে যায়।
এদিকে ওই সময় আওয়ামীলীগ কার্যালয়ে রাস্তার বিপরীতে মহানগর বিএনপি নেতা ও বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুল বাসভবনে স্থানীয় বিএনপি প্রস্তুতি মূলক সভা চলছিল।
এ বিষয়ে মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আতাউর রহমান মুকুল জানান, ১০ ডিসেম্বর মহাসমাবেশকে বানচাল করার জন্য মিথ্যা মামলা দেয়া হয়েছে। আমরা কখনো কারো কার্যালয় ভাঙ্গিনি। আমাদের ঘায়েল করা জন্য এ ঘটনা সাজানো হয়েছ।
এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. আবু বকর ছিদ্দিক এর সত্যতা নিশ্চিত করে জানান, হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net