নারায়ণগঞ্জ ,সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শত শত আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিতিতে যথাযথ ভাবে অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (১৮ নভেম্বর) বিকাল ৫ ঘটিকায় বিকেলে ওমর আলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, আগামী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠনে পরীক্ষিত পরিশ্রমী ত্যাগী ও নবীন প্রবীনের সমন্বয়ে কমিটি গঠন করা হবে। আমরা একটি সুন্দর কমিটি গঠন করে সোনারগাঁ উপজেলা ও জেলা স্বেচ্ছাসেবক লীগকে একটি নতুন ধারা প্রদান করতে চাই। আগামী নির্বাচনকে সামনে রেখে একটি শক্তিশালী সংগঠন দাঁড় করানোই আমাদের মূল লক্ষ্য। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা ও অস্প্রদায়িক বাংলাদেশ গঠনে স্বেচ্ছাসেবক অগ্রণী ভুমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি।
অনুষ্ঠানে কাঁচপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোঃ মাসুম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি কাজী মোহাজ্জেম হোসেন, প্রধান বক্তা নারায়ণগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সামসুল ইসলাম ভুঁইয়া,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ ওমর, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবু, কাঁচপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওবায়দুল হক মাষ্টার, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেন, পৌরসভার মেয়র পদপ্রার্থী সগির আহম্মেদ, নারায়ণগঞ্জ জেলা ছাএলীগের সাবেক সহ সভাপতি হাজী শাহ মোঃ সোহাগ রনি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী ওমর ফারুক, পৌরসভার মেয়র পদপ্রার্থী সগির আহম্মেদ, আওয়ামী লীগ মাহবুবুর খান, কাঁচপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ বাবুল, সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net