জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যরা।
শুক্রবার (১৮ অক্টোবর) দুপুরে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় বঙ্গবন্ধু ও তার পরিবারের সব শহীদ সদস্যের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় চন্দনশীল তার বলেন, গত ১৪ নভেম্বর আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে শপথ নিয়েছি। তিনি আমাদের বলেছেন সততার সঙ্গে দায়িত্ব পালন করতে। আমরা ঐকবদ্ধ আছি।
জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব। নারায়ণগঞ্জ জেলা পরিষদ হবে দুর্নীতিমুক্ত একটি সেবা প্রতিষ্ঠান। আমরা ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে দঁাড়িয়ে সেই প্রতিজ্ঞাই করছি।
এরআগে মাসদাইর কবরস্থানে ভাষা সৈনিক শামসুজ্জোহা, নাগিনা জোহা ও আলী আহাম্মদ চুনকার কবর জিয়ারত করেন তারা। তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
এ সময় জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান চন্দনশীল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা ও আওয়ামী লীগ, সেচ্ছাসেবকলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন বিভিন্ন ইউনিটের নেতা ও জেলা পরিষদের নির্বাচিত সদস্যরা উপস্থিত ছিলেন।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net