হাজী ফজলুল হক মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক শফিউর রহমান খাঁন লিটন তার কর্মস্থলে স্বপদে বহাল করেন স্থানীয় জনপ্রতিনিধি নাসিক ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব নুর উদ্দিন মিয়া ও স্কুলের পরিচালক আলহাজ্ব আব্দুল আউয়াল ,কবির হোসেনসহ আরো গন্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
গত ১৬ নভেম্বর বুধবার দুপুরে হাজী ফজলুল হক মডেল হাইস্কুলে কাউন্সিলর ও পরিচালক এবং শিক্ষকদের উপস্থিতিতে প্রধান শিক্ষককে তার দায়িত্ব ও কর্তব্য পালনের দায়ভার প্রধান করা হয়।
গত ১৯ অক্টোবর স্কুলের প্রধান শিক্ষক শফিউর রহমান খাঁন লিটনকে আয়-ব্যয় এর হিসাব ২০১২ইং হইতে২০২২ ইং অদ্যবধি পর্যন্ত চাহিয়া নোটিশ দেন এবং ১৫ দিনের জন্য সাসপেন্ড করেন।গত ১২ নভেম্বর স্কুলের কর্তৃপক্ষ প্রদত্ত ৪ সদস্য,কাউন্সিলর কর্তৃক অন্যান্য স্কুলের ২ প্রধান শিক্ষক,মালিক পক্ষের লোকজন সহ মোট ৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে নিরপেক্ষ হিসাব যাচাই বাচাই করে প্রধান শিক্ষকের নিকট ৪৩ হাজার ৬ শত চব্বিশ টাকা পাবেন বলে ,উক্ত হিসাবে সকলে একমত হয়ে স্বাক্ষর করেন।
আজ বুধবার দুপরে স্কুলের সকল শিক্ষকবৃন্দ ,পরিচালক,হাউজিং এর গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে নাসিক ৪ নং ওয়ার্ডের জনপ্রিয় ও সফল কাউন্সিলর আলহাজ্ব নুর উদ্দিন মিয়া বলেন-শিক্ষা জাতীর মেরুদন্ড, আপনার শিক্ষার কারিগর ,আপনাদের সকলে সম্মানে করে সে সম্মান বজায় রেখে চেইন অব কমান্ড মেনে চলবেন ।না হয় আপনাদের কেউ সম্মান করবেন না।আপনাদের থেকে শিক্ষা গ্রহন করে জাতি শিক্ষা লাভ করবে।
আমি প্রধান শিক্ষক শফিউর রহমান খাঁন লিটনকে তার কর্মস্থলে স্বপদে বহাল,সহ প্রধান শিক্ষক হিসাবে মোঃ ইমরানকে ,স্কুলের নতুন কমিটিতে আলহাজ্ব আব্দুল আউয়াল ও হাজী কবির হোসেনকে ঘোষনা দেন। হাজী ফজলুল হক মডেল হাই স্কুলের উন্নয়নের সাথে আমি সবসময় আছি সর্বদা থাকব বলে অঙ্গিকার করেন।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net