বন্দরে সাইকেল চুরি মামলার আসামী ওয়াসিফ হোসেন ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ৩ পলাতক আসামীসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার (১৪ নভেম্বর) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় পৃথক ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার ২৪ নং ওয়ার্ডের বক্তারকান্দী এলাকার মকবুল হোসেন মিয়ার ছেলে সম্প্রতি বন্দর থানার ১৮(১১)২২ নং সাইকেল চুরি মামলার আসামী ওয়াসিফ হোসেন (২২) বন্দর উপজেলার ঘারমোড়া এলাকার মৃত বারেক মিয়ার ছেলে নুরু মিয়া (৫৫) একই থানার একরামপুর মাঠপাড়া এলাকার মোঃ হোসেন মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সোহাগ (২১) সালেহনগর এলাকার মৃত ছবির প্রধানের ছেলে মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী মাছুম প্রধান (৫২) ।
গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার দুপুরে ওয়াসিফ হোসেনকে চুরি মামলায় ও অপরধৃত ৩ জনকে পৃথক ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net