রফিক রানা,ষ্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলা সদর যেন যানজটের নগরীতে পরিণত হয়েছে। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত যানজট যেন লেগেই থাকে। ফলে লোক ও যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। তা ছাড়া সময় লাগছে প্রচুর। তাই ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।
আড়াইহাজার বাজারের উপর দিয়ে প্রতিদিন বিশনন্দী ফেরীঘাট থেকে রাজধানী ঢাকায় যাতায়াত করছে তিনটি বাস সার্ভিসের প্রায় অর্ধশতাধীক বড় বড় বাস। এ গুলো হচ্ছে বিআরটিসি বাস সার্ভিস, অভিলাস বাস সার্ভিস এবং আল আফরাহ বাস সার্ভিস। ফলে রাজধানীর সাথে এলাকাবাসির যোগাযোগ সহজ হলেও আড়াইহাজার বাজারে লেগে থাকে তীব্র যানজট। শুধু বাস সার্ভিসই নয়, বাজারের বিভিন্ন স্থানে যত্র তত্র সিএনজি অটোরিকশা এবং ব্যাটারী চালিত অটোরিকশা পার্কিং করে রাখার ফলে যানজটের তীব্রতা বহুগুণে বেড়ে যায়। এ গুলো নিয়ন্ত্রন করা যাচ্ছে না কিছুতেই।
আড়াইহাজার পৌর মেয়র আলহাজ্ব সুন্দর আলী বলেন, বাজারটি যানজট মুক্ত রাখতে পৌরসভার পক্ষ থেকে বেশ কয়েকজন লোক রাখা হয়েছে। পাশাপাশি আইনশৃংখলা রক্ষকাকারী বাহিনীও মাঝে মাঝে চেষ্টা করছে। কিন্তু কিছুতেই বাজার শতভাগ যানজট মুক্ত হচ্ছে না।
সচেতন মহল জানান, বাজারকে যানজট মুক্ত করতে হলে বাজারের বাহিরে দিয়ে বিকল্প রাস্তা তৈরী করা ছাড়া কোন উপায় নেই।
উপজেলা প্রশাসন মাঝে মাঝে বাজার যানজট মুক্ত করতে ফুটপাথের দোকানপাট উচ্ছেদে অভিযান পরিচালনা করলেও সেটা বেশিক্ষণ স্থায়ি হচ্ছেনা বলে জানান অনেকে।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net