রফিক রানা,ষ্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জের আড়ইহাজারে হাইজাদী ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সাবেক সদস্য নারান্দী গ্রামের মোঃ শবদর আলীর জানাজার নামাজ রোববার বাদ যোহর স্থানীয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। তিনি শনিবার সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
মরহুমের জানাজায় আড়াইহাজার পৌর মেয়র আলহাজ্ব সুন্দর আলী, হাইজাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আলী হোসেন ভূঁইয়া, মরহুমের ছোট ভাই ইটালী ফেরত ডাঃ রমিজউদ্দিন, বিশিষ্ট ব্যাবসায়ি আমানউল্লাহসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ এবং এলাকার সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন। জানাজা শেষে সামাজিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net