রফিক রানা, ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানা পুলিশ শনিবার রাতে উপজেলার ছোট ফাউসা দেওয়ানপাড়া গ্রামের মাদক করাবারী দীপু (২০) কে ৭০ পিস ইয়াবা সহ গ্রেফতার করেছে। সে ওই গ্রামের রিপনের ছেলে।
পুলিশ জানায়, দীপুর দীর্ঘ দিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত। এলাকাবাসির তথ্যের উপর ভিত্তি করে তাকে হাতে নাতে ধরার চেষ্টা চলছিল অনেক দিন ধরে। সব শেষে শনিবার দিবাগত রাতে মাদক কেনা বেচা করার সময় মারুয়াদী বাজার এলাকায় খালেক মেম্বারের মুরগীর ফার্মের সামনে থেকে তাকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, গ্রেফতারকৃত দীপুকে রোববার কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net