সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল্লাহ আল কায়সার হাসনাত বলেন, আগামী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠনে পরীক্ষিত পরিশ্রমী ত্যাগী ও নবীন প্রবীনের সমন্বয়ে কমিটি গঠন করা হবে। আমরা একটি সুন্দর কমিটি গঠন করে সোনারগাঁ উপজেলা ও জেলা স্বেচ্ছাসেবক লীগকে একটি নতুন ধারা প্রদান করতে চাই। আগামী নির্বাচনকে সামনে রেখে একটি শক্তিশালী সংগঠন দাঁড় করানোই আমাদের মূল লক্ষ্য। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা ও অস্প্রদায়িক বাংলাদেশ গঠনে স্বেচ্ছাসেবক অগ্রণী ভুমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি।
তিনি আরও বলেন, সুন্দর ও ইতিবাচক কমিটি গঠন করে আমরা জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে বদ্ধ পরিকর। আমরা বিশ্বাস করি দেশের বিরুদ্ধে সকল অপ তৎপরতা, জঙ্গীবাদ, সন্ত্রাস ও সম্প্রদায়িকতা প্রতিহত করতে স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ অগ্রনী ভুমিকা পালন করবে।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর )বিকাল ৫ ঘটিকায় মেঘনা শিল্প নগরীর স্কুল এন্ড কলেজের মাঠে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।
সমন্বয় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ,জনাব, আব্দুল্লাহ আল কায়সার , সাবেক সংসদ সদস্য নারায়ণগঞ্জ ৩ ও সাধারণ সম্পাদক সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ। উদ্ভোদক ছিলেন,এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া, সভাপতি,সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ, প্রধান অতিথি ছিলেন,কাজী মোয়াজ্জেম হোসেন , সহ-সভাপতি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন , এড. সাইদুর রহমান,সদস্য,আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ জাতীয় পরিষদ, আলহাজ্ব, ফিরোজ মোল্লা, আহ্বায়ক , পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগ ।
সভাপতি ছিলেন , আলহাজ্ব ইন্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম , সহ-সভাপতি , সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ , চেয়ারম্যান, পিরোজপুর ইউনিয়নে।এ ত্রি বার্ষিক সম্মেলনে সভাপতি বক্তব্যর পর অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net