রাকিব হোসেন :
নারায়নগঞ্জ -৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ কে এম সেলিম ওসমানের রোগ মুক্তি কামনায় একমিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয় । বৃহস্পতিবার (৬অক্টোবর ) সকাল ১১টায় বন্দর উপজেলার মদনপুর ইউপির বাগদোবাড়িয়া এলাকায় অবস্থিত নাগিনা জোহা উচ্চ বিদ্যালয়ে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বন্দর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গাজী এম এ সালাম'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা আওয়ামিলীগ সভাপতি ও চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আলহাজ্ব আজিজুল হক আজিজ, সাধারন সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধান,মদনপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও নাগিনা জোহা উচ্চ বিদ্যালয়ের সভাপতি জনাব গোলাপ হোসেন ভূইয়া,কলাগাছিয়া ইউনিয়নপরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান, ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কামাল হোসেন, নারায়নগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ২নং ওয়ার্ড সদস্য প্রার্থী ও ধামগড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাসুৃম আহম্মেদ, বন্দর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হাতেম খন্দকার, নাগিনা জোহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম, মদনপুর ইউনিয়ন ৮নং ওর্য়াড মেম্বার শফিক ভুইয়া, জুয়েল ভুইয়া,সাহিদুল ইসলাম জুয়েল,খলিলুর রহমান খলিল মেম্বার, যুবলীগ নেতা দুলাল প্রধান, হাজ্বী আবু কাসেম, সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী নাসরিন আক্তার, ফয়েজুর রহমান ফয়েজ মেম্বার,আবু সাঈদ মেম্বার সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net