আজ ৩ অক্টোবর রোজ সোমবার আঞ্জুমানে রহমানীয়া মইনীয়া মাইজভান্ডারীয়া সোনারগাঁও শাখার আয়োজিত, সোনারগাঁ উপজেলা অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হয় পবিত্র ঈদে মিলাদুন্নাবী (সাঃ) কনফারেন্স। আয়োজিত অনুষ্ঠানে খলিফাবৃন্দ, উলামায়ে কেরাম, রাজনৈতিক ও সামাজিক ব্যাক্তিবর্গ উপস্থিত থেকে পবিত্র ঈদে মিলাদুন্নাবী (সাঃ) এর তাৎপর্য তুলে ধরেন।
বক্তারা বলেন, জাহিলিয়াতের ঘোর অন্ধকার থেকে মুক্তির দিশা হেদায়েতের বার্তা নিয়ে আগমন করেছেন রহমাতুল্লিল আলামিন। হযরত মোহাম্মদ মোস্তাফা (সাঃ) ছিলেন সত্য ও ন্যায়ের ধারক বাহক। তিনার জীবন কর্ম ছিলো মানব প্রেম ও শান্তিকামী। তাই বিশ্বের বর্তমান অস্থিতিশীল পরিবেশকে মোচন করে দেশে শান্তি প্রতিষ্ঠিত করতে হলে অবশ্যই রাসুল (সাঃ) এর জীবন কর্মের শিক্ষা তথা পবিত্র ঈদে মিলাদুন্নাবী (সাঃ) এর আদর্শ বিশ্বের সর্বস্তরে প্রতিষ্ঠিত করতে হবে।
কনফারেন্সে উপস্থিত ছিলেন মাইজভান্ডার দরবার শরীফের প্রতিনিধি খলিফা শাহ কামরুজ্জামান হারুন, খলিফা শাহ আবুল কাসেম, খলিফা শাহ মাওলানা মমিনুল হক, খলিফা আব্দুল খালেক আল মাইজভান্ডারি , খলিফা আবু হানিফা আল মাইজভান্ডারী, খলিফা রবিউল আওয়াল আল মাইজভান্ডারী, শায়ের মোঃ রফিকুল ইসলাম, মুফতী জাকারীয়া হোসাইন, হযরত মাওলানা বেলায়ত হোসেন কাদেরী, মুফতী হোসাইন আল আমিন, মাওলানা ইমন হোসেন বাহারী, মাওলানা আতিকুর রহমান, মাওলানা নজরুল ইসলাম ফারুকী, হাফেজ কাউসার, আবু সাঈদ মোহাম্মদ সালেক, সাংবাদিক কবির হোসেন সিপন মিয়া সহ হাবিবুর রহমান।
অনুষ্ঠান সঞ্চলনা করেন সাংবাদিক সাব্বির হোসেন। কনফারেন্স শেষে মিলাদ কেয়াম মোনাজাত, এবং স্বাগত রেলির পর তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net