নারায়ণগঞ্জের আড়াইহাজারে এমপি আলহাজ্ব নজরুর ইসলাম বাবু উপজেলার বিভিন্ন স্থানে অবস্থিত ৩২ টি পূজা মন্ডপের সব কয়টি পরিদর্শণ করেছেন। রোববার দিন ও রাত ব্যাপি তিনি নেতা কর্মীদেরকে সঙ্গে নিয়ে পূজা মন্ডপ গুলো পরিদর্শণ করেন।
এ সময় তিনি পূজা উদযাপন কমিটির লোকজনদের সাথে কথা বলেন এবং তাদেরকে নির্বিঘ্নে পূজা অনুষ্ঠান পালন করার জন্য সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন।
এমপি আলহাজ্ব নজরুল ইসলাম বাবু পূজা মন্ডপে উপস্থিত হলে সব কয়টি মন্ডপে পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এ সময় তার সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও আড়াইহাজার পৌর মেয়র আলহাজ্ব সুন্দর আলী, আড়াইহাজার উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সরকারী সফর আলী কলেজের সাবেক ভিপি মোজাম্মেল হক জুয়েল ও অন্যান্য নেতৃবৃন্দ।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net