রফিক রানা, ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের আড়াইহাজরে সরকারি খাস জমি দখল করার অভিযোগ পাওয়া গেছে।দখলকৃত জমির চারিদিকে দেয়াল দিয়ে বাধা সৃষ্টি করা হয়েছে প্রতিবেশিদের স্বাভাবিক চলাচলের। এতে দুর্ভোগ পোহাচ্ছে উপজেলা মাহমুদপুর ইউনিয়নের কল্যান্দী গ্রামের প্রায় শতাধিক পরিবারের তিনশ’ সাধারণ মানুষ।
এ ব্যপারে স্থানীয়রা উপজেলা ভূমি অফিসে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার প্রেক্ষিতে বৃহষ্পতিবার সকালে জবরদখলকারী আমির আলীর লোকজন ও সুবিধা বঞ্চিত গ্রামবাসি লাঠিসোটা নিয়ে মুখোমুখি অবস্থান করায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
মাহমুদপুর ইউনিয়ন ভূমি অফিস ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়,কল্যান্দী গ্রামের আমির আলী কল্যান্দী মৌজার সরকারি ১নং খাস খতিয়ানের আর এস ২১৫ নংদাগের ১২২৪’ স্কয়ার ফুট সরকারি খাস জায়গা দখল করে সেমি পাঁকা ঘর নির্মান করে বসবাস করে আসছে। স্থানীয়রা এ জায়গার ভিতর দিয়ে চলাচল করে থাকে। গত কয়েকদিন ধরে আমির আলী সরকারি এ খাস জমির চারিদিকে বাউন্ডারি দেয়। এতে স্থানীয়দের স্বাভাবিক চলাচলে বাধার সৃষ্টি হয়।
এ ব্যপারে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তাকে বাউন্ডারি না দেয়ার জন্য অনুরোধ করলে তিনি তাদের জানান ‘বিএনপির সাবেক সংসদ সদস্য আতাউর রহমান আঙ্গুর সরকারি এ জায়গাটি আমাকে ভোগ করার জন্য দেন। এখন এটি আমার। আমার প্রয়োজনে আমি বাউন্ডারি দিচ্ছি।’ ভুক্তভোগী সাধারণ মানুষের দূর্ভোগের বিষয়টি কর্ণপাত না করায় কল্যান্দী উত্তরপাড়ার পক্ষে ডালিম মিয়া এ ব্যপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারী কমিশনার (ভূমি) এর বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে সরকরি সম্পত্তি রক্ষার্থে এবং জনস্বার্থে নির্মাণ কাজ বন্ধ করে জনসাধারনের স্বাভাবিক চলাচলের ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়।
অভিযোগের বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) পান্না আক্তার জানান,অভিযোগের বিষয়টি তদন্ত করে রিপোর্ট দেয়ার জন্য মাহমুদপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে। রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net