ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
বাংলাদেশে সংবাদ সংগ্রহে একের পর এক সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটছে। প্রশাসনের দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দূরে থাক উল্টো মামলা দিয়ে সাংবাদিকদেরই হয়রানি করা হয়৷ বিশ্লেষকেরা মনে করেন প্রশাসনের উদাসীনতাই এই ধরনের ঘটনা উস্কে দিচ্ছে৷ বাংলাদেশে একের পর এক সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটছে। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দূরে থাক উল্টো মামলা দিয়ে সাংবাদিকদেরই হয়রানি করা হয়৷ জ্যেষ্ঠ সাংবাদিক ও বিশ্লেষকেরা মনে করেন প্রশাসনের উদাসীনতাই এই ধরনের ঘটনা উস্কে দিচ্ছে৷
তারি একটি দৃষ্টান্ত নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যের বাজার সাব রেজিস্টারে নয়ন নামে এক দলিল লেখক সরকারের ২৭ লক্ষ টাকা রাজস্ব ফাঁকির সংবাদ সংগ্রহে বাধা ও আক্রমণের শিকার হন।আক্রমণকারীদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় ৬ জন সাংবাদিক বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ দায়েরের পর আঁট দিন অতিবাহিত হয়ে গেলে ও কোন আইনি সহযোগিতা না পেয়ে মানববন্ধন করার সিদ্ধান্ত নেন। গত ২১ সেপ্টেম্বর হামলা আক্রমণের শিকার হওয়ার পর আইনের সহযোগিতা না পেয়ে বুধবার 28 সেপ্টেম্বর সকালে সোনারগাঁও উপজেলা প্রেসক্লাবের সামনে শত শত সাংবাদিকদের কে সাথে নিয়ে অভিযুক্ত কারীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এ মানববন্ধন ও প্রতিবাদ সভায় সকল সাংবাদিকদের একটা দাবি অবিলম্বে অভিযুক্ত নয়ন ও ভেন্ডারদের দালাল শহীদ সরকারের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। যদি সোনারগাঁ থানা অভিযুক্ত কারীদের বিরুদ্ধে কোন আইনি ব্যবস্থা না নেয়, তাহলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও কঠিন কর্মসূচির ঘোষণা দেন নির্যাতিত সাংবাদিক গুষ্টি। বাংলাদেশের জেলা, উপজেলায় সাংবাদিকদের উপর হামলা দিনদিন বেড়ে চলছে৷ প্রশাসনের নীরবতাই অপরাধীদের প্রশ্রয় দিচ্ছে বলে জ্যৈষ্ঠ সাংবাদিকদের মন্তব্য।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net