নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট ফাউসা বাজার এলাকার ফজলুল হক ভূঁইয়ার ছেলে জীবন ওরফে সুমন (১৬) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। তার মা ওই বাজারের পরিচ্ছন্নতা কর্মী বলে জানাবগেছে। এ ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায় । পুলিশ বৃহষ্পতিবার সকালে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করেছে।
নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার সন্ধ্যায় নিহতের মা বাজার ঝাড় দিয়ে বাড়ীতে গিয়ে ঘরের আঁড়ার সাথে তার ছেলের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে ডাক চিৎকার শুরু করেন। তখন স্থানীয় লোকজন এসে পুলিশকে সংবাদ দেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাদতন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ রিপোর্ট লিখা পর্যন্ত আত্মহত্যার কারণ জানা যায়নি।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net