নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঢাকা- সিলেট মহাসড়কের সখেরগাঁও নামক স্থানে বরযাত্রীবাহী বাস খাদে পরে কম পক্ষে ১৫ জন আহত হয়েছে। বুধবা সন্ধ্যা ৬ টার দিকে এ ঘটনাটি ঘটেছে। আহতদেরকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় প্রায় ৫০ জন যাত্রীসহ একটি বাস মাধবদী থেকে ভুলতা গাউছিয়ার দিকে যাচ্ছিল। গাড়িটি সখেরগাঁও নামক স্থানে আসা মাত্র বিপরিত দিক থেকে আাসা দুটি পিক আপ ভ্যানের সাথে গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে বাসটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে গুরুতর আহত হয়েছেন বাসের ১৫ যাত্রী।
খবর পেয়ে সঙ্গে সঙ্গে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা এসে আহতদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়ে দিয়েছেন। এ রিপোর্ট লিখা পর্যন্ত কোন যাত্রীর মারা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net