অভিবাসী শ্রমিকদের বিশাল অংশের গন্তব্য মূলত মধ্যপ্রাচ্যের সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, বাহরাইন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, কোরিয়াসহ কয়েকটি দেশের মধ্যে সীমাবদ্ধ। সবচেয়ে বেশি সংখ্যক প্রবাসী বাংলাদেশি শ্রমিক কাজ করে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ সৌদি আরবে।
দেশটিতে বর্তমানে প্রায় ২২লাখ বাংলাদেশি শ্রমিক কাজ করছে।কিন্তু কষ্টার্জিত টাকা পাঠিয়ে নিজ দেশের অর্থনীতির চাকা সচল রাখলেও রেমিট্যান্স পাঠাতে গিয়ে নানা ভোগান্তির শিকার হচ্ছেন সৌদি প্রবাসী বাংলাদেশিরা। তীব্র গরম উপেক্ষা করে ব্যাংকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অর্থ পাঠাচ্ছেন তারা। ভোগান্তি কমাতে ব্যাংকিং পরিষেবা বাড়ানোর দাবি প্রবাসীদের।বাংলাদেশে বরাবরই সৌদি আরব থেকে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।
দেশের অর্থনীতির টালমাটাল পরিস্থিতেও প্রবাসীদের পাঠানো বিদেশি মুদ্রায় পথ হারায়নি বাংলাদেশ। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী গত আগস্ট মাসেও সর্বোচ্চ পরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছেন সৌদি প্রবাসীরা।
তবে রেমিট্যান্স পাঠাতে গিয়ে তাদের ভোগান্তির যেন শেষ নেই। টাকা পাঠানোর ক্ষেত্রে সৌদি সরকারের নির্দিষ্ট পরিমাণের সীমাবদ্ধতা থাকায় একজন প্রবাসী চাইলেই দেশে বেশি অর্থ পাঠাতে পারেন না। এ কারণে সৌদি আরবে বাংলাদেশের ব্যাংকিং পরিষেবা বাড়ানোর আহ্বান প্রবাসীদের। এ ছাড়া ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে চরম ভোগান্তি পোহাতে হয় বলেও অভিযোগ তাদের।এদিকে বৈধ পথে দেশে রেমিট্যান্স পাঠাতে প্রতিবন্ধকতা দূর না হলে অনেকে অবৈধ হুন্ডির পথ বেছে নিতে পারেন বলে শঙ্কার কথা জানান প্রবাসীরা।
সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সৌদি আরবস্থ বাংলাদেশ দূতাবাস, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, জনশক্তি রপ্তানির সঙ্গে জড়িত অন্যান্য প্রতিষ্ঠানসহ সবার উচিত এই বিষয়ে সতর্ক দৃষ্টি রাখা ।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net