নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিশনন্দী ইউনিয়নের মানিকপুর বাজারটি বৃষ্টি হলেই পানিতে তলিয়ে যায়। ফলে দোকানদারদের দোকান খোলা সম্ভব হয় হয়না। মঙ্গলবার এমনই চিত্র দেখা গেছে মানিকপুর বাজারের প্রধান সড়কের দু পাশের দোকানপাট গুলোর।
বাজারটি বৃহত্তর মেঘনার এবং বিশনন্দী ফেরী ঘাটের সামান্য পশ্চিম দিকে অবস্থিত। এখানে প্রায় কয়েক শত দোকানপাট আছে। আছে একটি কাজী অফিস ও। ঢকা বিশনন্দী সড়কের দু পাশে অবস্থিত বাজারটির প্রধান সড়ক একটি । সড়ক টি ঢাকা বিশনন্দী প্রধান সড়ক থেকে অনেকটা নিচু হওয়ায় সামান্য বৃষ্টি হলেই একহাঁটু পানির নিচে তলিয়ে যায় এবং সব দোকানপাটে পানি ঢুকে যায়।বাজারের লোকজন জানান, রাস্তাটি আরো উঁচু করা না হলে এর জলাবদ্ধতা সংকট কাটিয়ে উঠবেনা।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net