নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে মোঃ বাদল শেখ (৪৫) নামের এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার বারদী ইউনিয়নের আলগীরচর গ্রাম থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
নিহত মোঃ বাদল শেখ বরিশালের বানারীপাড়ার বিশার কান্দি এলাকার মৃত বারেক শেখের ছেলে। সে সোনারগাঁয়ে একটি কোম্পানীর ড্রেজারের বুস্টার মিস্ত্রি হিসেবে কাজ করতেন।
নিহতের ভাই রবিউল জানান, বাদল শেখের সঙ্গে শনিবার রাত ৯ টায় শেষ কথা হয়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
এ বিষয়ে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন জানান, সকালে লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। মরদেহ নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net