নারায়ণগঞ্জের আড়াইহাজারে হোন্ডাচাপায় গুরুতর আহত বৃদ্ধ আঃ মান্নান (৬৫) শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
তিনি উপজেলার হাইজাদী ইউনিয়নের নগরজোয়ার গ্রামের মৃত চান্দু মিয়ার পুত্র। শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুরে তিনি নরসিংদী - মদনগঞ্জ সড়কের ব্রাহ্মন্দী এলাকায় দ্রুতগামী একটি হোন্ডার চাপায় গুরুতর আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শনিবার সন্ধ্যায় তার মরদেহ বাড়িতে এনে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে বলে এলাকাবাসি জানায়।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net