নারায়ণগঞ্জের আড়াইহাজারে হাইজাদী ইউনিয়নের ডিলার ছিফাতুল্লাহর রিয়া এন্টারপ্রাইজ নামক গোডাউন থেকে ৪০ বস্তা সার গোপালদী কলাগাছিয়া পাচার কালে জনতা নসিমন গাড়ীতে ভর্তি ৪০ বস্তা সার আটক করে হাইজাদী ইউনিয়ন পরিষদে পাঠিয়েছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত সারগুলো হাইজাদী ইউনিয়ন পরিষদের কার্যালয়ে আটক রয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেল ৫টার দিকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় উপজেলার তিলচন্দী বাজার থেকে নসিমন গাড়ীতে করে ১৫ বস্তা এম ও পি সার এবং ২৫ বস্তা ডেপ সার গোপালদী কলাগাছিয়ার দিকে নিয়ে যাবার সময় সন্দেহ বশত: উপজেলার গোপালদী পৌরসভার জালাকান্দী এলাকায় জনতা গাড়ীটি আটক করে। গাড়ীর চালককে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, সারের বস্তা গুলো উপজেলার তিলচন্দী বাজার থেকে কলাগাছিয়া যাচ্ছে। তখন তারা গাড়ীটি আটক করে তা হাইজাদী ইউনিয়ন পরিষদে পাঠান।
এলাকাবাসি জানায়, এলাকায় সারের ব্যপক চাহিদা থাকা সত্যেও ডিলার ছিফাতুল্লাহ এলাকার সাব ডিলারদেরকে সার না দিয়ে অন্যান্য স্থানে বেশি দাম পেয়ে পাচারের মাধ্যমে বিক্রি করে থাকেন।
তিলচন্দী বাজারের সাব ডিলার মোঃ আলম জানান, ছিফাতুল্লারহর কাছে আমরা সার চাইলে তিনি আমাদেরকে সার দেন না। কিন্তু বাইরে ঠিকই বেশি দামে সার বিক্রি করে পাচার করে থাকেন।
হাইজাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন ভূঁইয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ডিলার ছিফাতুল্লাহ প্রতিনিয়ত এমন কাজ করে যাচ্ছেন।তিনি এ বিষয়ে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net